বুধবার ● ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » খেলা » আশাশুনিতে মুজিববর্ষে কাবাডি টুর্ণামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত
আশাশুনিতে মুজিববর্ষে কাবাডি টুর্ণামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত
আশাশুনি
: আশাশুনিতে মুজিব শতবর্ষ উপলক্ষে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগীতাপূর্ণ খেলাপূর্ব আলোনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রকৌশলী আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ক্রীড়া সংস্থার সম্পাদক সেলিম রেজা সেলিম প্রমুখ। খেলায় আশাশুনি আলিয়া মাদ্রাসা দলকে ৩৩ পয়েন্টে পরাজিত করে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ফাইনাল উঠে। অপরদিকে, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ৩৭ পয়েন্টে চাপড়াা মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান ও আসাদুল হক।






১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা
মধুমতীতে নৌকাবাইচ ঘিরে লাখো মানুষের ঢল, দুই পাড়ে জনসমুদ্র
নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 