শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে প্রধান শিক্ষক কামরুন্নাহার স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ডে ভূষিত
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে প্রধান শিক্ষক কামরুন্নাহার স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ডে ভূষিত
৫৪৬ বার পঠিত
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে প্রধান শিক্ষক কামরুন্নাহার স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ডে ভূষিত

 

আহসান হাবিব, আশাশুনি  ---: আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘স্বাধীনতা স্মৃতি এ্যাওয়ার্ড-২১’ এ ভূষিত হয়েছেন। গত ২০ মার্চ ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা স্মৃতি পরিষদের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনায় তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও বিচারপতি মু. মমতাজ উদ্দিন। আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার উপ-পুলিশ কমিশনার ও স্বাধীনতা স্মৃতি পরিষদের উপদেষ্টা কবি নুরুল ইসলামের (বিপিএম) সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক ডিআইজি মুক্তিযোদ্ধা মু. আনোয়ার হোসেন, আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহম্মাদ। এর আগে ‘স্বাধীনতার ৫০ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত. প্রধান শিক্ষক ৩ সন্তানের জননী কামরুন্নাহার কচি নারী শিক্ষার অগ্রগতির জন্য আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে স্বামী মুকুলের প্রেরনায় নিরলস পরিশ্রম করে স্কুলটি উপজেলা সদরে একটি অবস্থান করিয়েছিলেন। কিন্তু স্বামী হঠাৎ স্টোক জনিত কারনে মৃত্যুর পরও নানা প্রতিকুলতার ভেতর দিয়েও চাকুরী করে সম্প্রতি অবসর গ্রহন করেছেন। 





শিক্ষা এর আরও খবর

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)