রবিবার ● ১১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় লীলা জুয়েলার্সে চুরির ঘটনায় আটক ৩
পাইকগাছায় লীলা জুয়েলার্সে চুরির ঘটনায় আটক ৩
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় লীলা জুয়েলার্সে চুরির ঘটনায় ৩জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার গদাইপুর গ্রামের কাবুল গাজীর ছেলে আলমগীর গাজী (৩০), আমীর আলী গাজীর ছেলে খায়রুল গাজী (২৫) ও শহিদুল গাজীর ছেলে রুবেল গাজী (২২)। শনিবার রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা হতে শনিবার সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোন সময় চুরি সংগঠিত হয় বলে পুলিশ রিপোর্টে জানা যায়। গদাইপুরের লীলা
জুয়েলার্সের তালা ভেঙ্গে নগদ ১৬ হাজার ৭শ টাকা, ৭ আনা ওজনের একটি সোনার চেন, ৩ আনা ওজনের কানের দুল এবং ২ আনা
ওজনের সোনা ও ৮৫ ভরি রূপা চুরি করে বলে মামলা উল্লেখ করা হয়েছে।
ওসি এজাজ শফী জানান, জুয়েলার্সে জুয়েলার্সে চুরির ঘটনায় ৩জনকে জিজ্ঞাসাবাদ করে আইনী প্রক্রিয়ায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ 