শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবরুদ্ধ ৩ পরিবার ১৮তম দিনে: মুক্ত হবে কবে
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবরুদ্ধ ৩ পরিবার ১৮তম দিনে: মুক্ত হবে কবে
৫৭৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অবরুদ্ধ ৩ পরিবার ১৮তম দিনে: মুক্ত হবে কবে

 এস ডব্লিউ নিউজ:

---  পাইকগাছার হিতামপুর মালেপাড়ায় অবরুদ্ধের ১৮তম দিন পার হলো ৩ পরিবারের, মুক্ত হতে আর কত দিন লাগবে। কৃষ্ণ বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস ও জগদিশ বিশ্বাসের প্রতিপক্ষ মহিতোষ বিশ্বাস, মাধবী বিশ্বাস অবৈধভাবে উঠানের উপর দিয়ে পথ দাবি করে ব্যর্থ হয়ে, কৃষ্ণ ও বিষ্ণু বিশ্বাসদের বৈধ পথ বন্ধ করেছে। অবৈধভাবে পথ বন্ধ রাখার ঘটনাটি নিয়ে পাইকগাছায় ব্যপক আলোচনা ও সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকেই ব্যক্তিগত মতামত উপস্থাপনা করছেন। এ্যাড. এফএমএ রাজ্জাক তার ফেসবুকে ওয়ালে যে স্ট্যাটাস দিয়েছেন তার কিছু অংশ হুবহু তুলে ধরা হলো। পাইকগাছার মালোপাড়ার পথদাবী ও বন্ধ করা কোনটা অবৈধ-বৈধ আর বুঝতে প্রশাসনের আর কতদিন লাগবে? সরজমিনে দেখা গেছে, গত কয়েক মাস ধরে এই দু‘পক্ষের মধ্যে অবৈধ ও বৈধ পাল্টাপাল্টি দাবি নিয়ে বিরোধ জিডি, মামলা-হামলা অব্যাহত। সর্বশেষ গত ইংরেজি ৬ এপ্রিল ২১ তারিখ অবৈধভাবে কৃষ্ণ - বিষ্ণুদের বৈধ পথ বন্ধ করে দেয়। শুরু থেকে সমস্যাটি সমাধান হওয়া দরকার ছিল। কারন দুপক্ষই এক ধর্মের মানুষ ও পাশাপাশি বসবাস। নেপথ্যে একজন ঐ ধর্মের ধর্মীয় নেতা। যিনি বহু ঘটন অঘটনের হোতা। তিনি চেয়েছিলেন ও চাচ্ছেন একজনের উঠান দিয়ে অন্যজনের পথ,কেউ কী তাই দেয়? ঐ‘টুকু ভিটা বাড়ি ছাড়া তাদের অন্য কোন জমি-জমা নেয়। তাই তারা নাছোড় বান্দা। সেজন্য বিতর্কিত ঐ নেতা থানার ওসি কে ম্যানেজ করে দেয় মিথ্যা চুরির মামলা। আর ঐ মামলায় নিরিহ লোক একজনকে পুলিশ ধৃত করে জেল হাজতে দিয়ে ওসি তার অবস্থান বিতর্কিত করেছেন। সেখানকার সত্য মামলার বিপরীতে পুলিশ নিচ্ছে এক-একটা মিথ্যা মামলা। আমি আইনজীবী, মক্কেলের সার্থে মক্কেলের পক্ষে তার কথা উপস্থাপন করি সর্বত্র। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যকোন প্রসাশন বা বিচারক যদি নিরপেক্ষ না থেকে বিতর্কিত ব্যাক্তির কথায় নড়ে চড়ে বসেন, কাজ করেন তখন ন্যায় বিচার কঠিন হয়ে পড়ে। সেজন্য কথায় আছে বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদে। সর্বশেষ গত ইংরেজি ১৩/০৪/২১ তারিখে মানবিক পাইকগাছার  ইউএনও, ওসি, ক্ষমতাসীন দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর অতিবাহিত হয়েছে অনেকদিন। তবে অবৈধভাবে অবরুদ্ধ কৃষ্ণ - বিষ্ণুদের বাড়ী যাতায়াতের বৈধ পথটি এখনো বন্ধ থাকে কী ভাবে? ভাবতে অবাক লাগে আমাদের কী কোনটা সত্য - মিথ্যা বা বৈধ - অবৈধ বিবেচনা করার বা সিদ্ধান্ত নেওয়ার সময় কী কারো নেই ? অবরুদ্ধ কৃষ্ণ-বিষ্ণু পরিবার শান্তিপূর্ণ ও স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে সে জন্য স্থানীয় প্রশাসনসহ পুলিশের উদ্ধোতন কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। এলাকার সচেতন মহলেরও দাবী মালোর পাড়ার এই ঘটনাটি অতি সত্বর নিষ্পত্তি হোক। তা না হলে বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে।  

 





অপরাধ এর আরও খবর

পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)