শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১
প্রথম পাতা » সাহিত্য » টেকসই বেঁড়িবাঁধ
প্রথম পাতা » সাহিত্য » টেকসই বেঁড়িবাঁধ
৬৫১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকসই বেঁড়িবাঁধ

প্রকাশ ঘোষ বিধান ।।

 

উপকূল সুরক্ষায় টেকসই বেঁড়িবাঁধ

উপকূলবাসীর প্রাণের দাবী

আশ্বাসে যুগের পর যুগ পেরুলো

দূর্যোগে দেখি বিপন্ন ছবি।

 

বাঁধভাঙ্গা ফাঁদে উপকূলের কান্না

সান্তনা দেয় এসে সংশ্লিষ্ট জন

ত্রাণ হাতে ফটোসেশনের ছবি

সবহারার ভরে না মন।

 

টেকসই বাঁধ সময়ের দাবী

ত্রাণ নয়, বাঁধ চাই

ভাঙ্গনে জমিহারা, ঘর নেই---

উদ্বাস্তু আমরা কোথায় যাই।

 

দূর্যোগ দূর্বিপাকে উপকূল সারাক্ষণ

বাঁধ নিয়ে সুধীজনের নানামত

টেকসই বেঁড়ি বাঁধের বিকল্প নেই

আমরা উপকূলবাসী একমত।

 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)