শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২০ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বড় ভাইয়ের বাড়ীর পথ বন্ধ করে দেয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বড় ভাইয়ের বাড়ীর পথ বন্ধ করে দেয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
৬৪২ বার পঠিত
রবিবার ● ২০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বড় ভাইয়ের বাড়ীর পথ বন্ধ করে দেয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে


পাইকগাছা ---প্রতিনিধিঃ পাইকগাছায় জমি বিরোধ নিয়ে বড় ভাইয়ের বাড়ী যাওয়া আসার পথ বন্ধ করে দিয়েছে ছোট ভাই মিজানুর সরদার। যাওয়া আসার পথ বন্ধ করে দেওয়ায় বড় ভাই সায়েদ আলী সরদার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলা মঠবাটী গ্রামে।


জানাগেছে, উপজেলার মটবাটি গ্রামের মোঃ সায়েদ আলী সরদারের সাথে জায়গা জমির বিরোধ নিয়ে সৎ ভাই মিজানুর সরদারের দীর্ঘদিন বিরোধ চলছে। জমি বিরোধ নিয়ে পাইকগাছা সিনিয়র জজ আদালতে মামলা চলছে। এর জের ধরে গত ১৫ই জুন মঙ্গলবার সকালে সায়েদ আলীর বসত বাড়ির উঠানে সবজির মাচা মিজানুর সরদার ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এ সময় সায়েদ ও তার স্ত্রী রিজিয়া বেগম বাধা দিতে গেলে সৎ ভাই মিজানুর সরদার, তার মাতা রাবেয়া বেগম ও স্ত্রী বুলি খাতুন তাদেরকে বেধড়ক মারপিট করে আহত করে। মারপিটে রিজিয়া বেগম বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। এ ঘটনায় সায়েদ আলী সরদার তার ছোট সৎভাই মিজানুর সরদার, তার মাতা রাবেয়া বেগম ও স্ত্রী বুলি খাতনের নামে পাইকগাছা থানায় সাধারন ডায়েরী করেছে, যার নং ৮৩৪।--- থানায় জিডি করায় মিজানুর সরদার ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই সায়েদ সরদারের বাড়ীর যাতয়াতের পথের মুখে ইট ও টিন ঘেরাবেড়া দিয়ে যাতয়াতের পথ বন্ধ করে দিয়েছে। ভুক্তভুগি সায়েদ সরদার জানান, ছোট ভাই মিজানুর সরদার বাড়ী ঢোকার পথ বন্ধ করে দেওয়ায় অন্যের ক্ষেত দিয়ে কাঁদাপানির মধ্যে দিয়ে বাড়ীতে আসা যাওয়া হচ্ছে। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১ নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)