মঙ্গলবার ● ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় ইউপি নির্বাচনে আ’লীগের ৭ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী
পাইকগাছায় ইউপি নির্বাচনে আ’লীগের ৭ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী
পাইকগাছা
প্রতিনিধিঃ পাইকগাছায় ৯ টি ইউপি নির্বাচনে ৭টিতে আওয়ামীলীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বেসরকারি নির্বাচিত চেয়ারম্যানরা হলেন কপিলমুনি ইউনিয়নে কওসার আলী জোয়াদ্দার আওয়ামীলীগ, লতায় কাজল কান্তি বিশ্বাস আওয়ামীলীগ, সোনাদানায় আঃ মান্নান গাজী আওয়ামীলীগ, লস্করে কে,এম আরিফুজ্জামান তুহিন আওয়ামীলীগ, রাড়ুলীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আওয়ামীলীগ, গদাইপুরে শেখ জিয়াদুল ইসলাম আওয়ামীলীগ, দেলুটিতে রিপন কুমার মন্ডল আওয়ামীলীগ ও গড়ইখালীতে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আঃ ছালাম কেরু ও চাঁদখালীত চশমা প্রতীকে শাহাজাদা আবু ইলিয়াস নির্বাচিত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় পাইকগাছায় ১ রাউন্ড গুলি ও দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নিরপেক্ষ ভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, নির্বাচনে ৭৩% ভোট কাউন্ট হয়েছে । ওসি মোঃ ইজাজ শফি জানান, চাঁদখালী কাটাবুনিয়া ভোট কেন্দ্রে গোলযোগের সময় পুলিশ ১ রাউন্ড শট গানের গুলি ছোড়েন। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, হরিঢালীতে ১জন চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারনে নির্বাচন স্থগিত রয়েছে।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা 