সোমবার ● ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল ছাত্রীকে পহরণের সহায়তায় স্বামী স্ত্রী আটক
পাইকগাছায় স্কুল ছাত্রীকে পহরণের সহায়তায় স্বামী স্ত্রী আটক
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৬) কে অপহরণের কাজে সহায়তা করার অভিযোগে স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পাইকগাছা ও যশোরের বাঘারপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে পরিতোষ দেবনাথ ও তার স্ত্রী নমিতা দেবনাথ। তারা দু’জন অপহরণের দায়ে অভিযুক্ত অপহরণকারী সুব্রত দেবনাথের বাবা মা।
মামলা সুত্রে জানাযায়,
গত ৫ নভেম্বর শুক্রবার পাইকগাছা পৌর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগে পাওয়া যায়। ৯ নভেম্বর মঙ্গলবার ছাত্রীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করে। অপহৃত স্কুল ছাত্রী পাইকগাছার মঠবাটি গ্রামের বাসিন্দা ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুল ছাত্রী শুক্রবার সকাল ৮ টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাইকগাছার বোয়ালিয়া মোড় থেকে অজ্ঞাত ব্যক্তিরা প্রাইভেট কারে জোর করে তুলে নিয়ে যায় এমন খবর পাওয়া যায়। এঘটনার জের ধরে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করে মেয়ের পিতা। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহাদৎ মোল্যা জানিয়েছেন, অপহরণের কাজে সহায়তা করার অভিযোগে রোববার রাতে বাঘারপাড়া থেকে পরিতোষ দেবনাথ ও নমিতা দেবনাথ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুব্রত দেবনাথসহ অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।






নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন
নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম 