শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল ছাত্রীকে পহরণের সহায়তায় স্বামী স্ত্রী আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুল ছাত্রীকে পহরণের সহায়তায় স্বামী স্ত্রী আটক
৪৮২ বার পঠিত
সোমবার ● ১৫ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্কুল ছাত্রীকে পহরণের সহায়তায় স্বামী স্ত্রী আটক

 

 

 

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৬) কে অপহরণের কাজে সহায়তা করার অভিযোগে স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পাইকগাছা ও যশোরের বাঘারপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে পরিতোষ দেবনাথ ও তার স্ত্রী নমিতা দেবনাথ। তারা দু’জন অপহরণের দায়ে অভিযুক্ত অপহরণকারী সুব্রত দেবনাথের বাবা মা।

মামলা সুত্রে জানাযায়,---গত ৫ নভেম্বর শুক্রবার পাইকগাছা পৌর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগে পাওয়া যায়। ৯ নভেম্বর মঙ্গলবার ছাত্রীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করে। অপহৃত স্কুল ছাত্রী পাইকগাছার মঠবাটি গ্রামের বাসিন্দা ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুল ছাত্রী শুক্রবার সকাল ৮ টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাইকগাছার বোয়ালিয়া মোড় থেকে অজ্ঞাত ব্যক্তিরা প্রাইভেট কারে জোর করে তুলে নিয়ে যায় এমন খবর পাওয়া যায়। এঘটনার জের ধরে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরি করে মেয়ের পিতা। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহাদৎ মোল্যা জানিয়েছেন, অপহরণের কাজে সহায়তা করার অভিযোগে রোববার রাতে বাঘারপাড়া থেকে পরিতোষ দেবনাথ ও নমিতা দেবনাথ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুব্রত দেবনাথসহ অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ