বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় অভিনব কায়দায় চলছে রমারমা কোচিং বাণিজ্য
পাইকগাছায় অভিনব কায়দায় চলছে রমারমা কোচিং বাণিজ্য
এস ডব্লিউ; প্রাণঘাতী করোনা সংক্রমণ উর্ধ্বগতি রোধে দেশের স্কুল-কলেজ বন্ধ রয়েছে। গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান চলবে ।তবে অভিনব কায়দায় পাইকগাছায় চলছে কোচিং সেন্টার, ব্যাচ ও টিউশন। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং সেন্টারগুলো চালু থাকায় রীতিমত আতঙ্কিত সংশ্লিষ্টরা। তবে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এবং কোচিং সেন্টারগুলোর কিছুটা চাপ শিক্ষার্থীর উপর থাকায় এ বিষয়ে কোন মন্তব্যই করতে চাইছেন না কোন কোন অভিভাবক।
কোচিং সেন্টারগুলোর ছোট ঘরে গাদাগাদি করে শিক্ষার্থীদের বসতে হচ্ছে।এক ব্যাচ শেষ হলে আরেক ব্যাচ বাহিরে অপেক্ষায় থাকে। এদিকে, সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন ও স্কুলে চালু রাখা কোচিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবী জানিয়েছে সচেতন অভিবাবক ও এলাকাবাসী।
কিছু কিছু কোচিং সেন্টারগুলোর প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে চলছে পাঠদান। অনেক শিক্ষক তাদের প্রাইভেট ব্যাচগুলোর ক্লাসের নির্ধারিত স্থান থেকে সরে এসে নিজ নিজ বাসায় ক্লাস নিচ্ছেন। পাইকগাছার বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।উপজেলার নতুন বাজর, মানিক তলা, আগঢ়ঘাটা,বাকা বাজার,কপিলমুনিসহ বিভিন্ন স্থানে কোচিং চলছ।
স্থানীয়রা বলছেন, সকাল-বিকেল দু’বেলাই এলাকায় চলছে কোচিং-য়ের রমরমা ক্লাস। কোচিং সেন্টারের শিক্ষকদের কারণে প্রাণঘাতী করোনা সংক্রমণ উর্ধ্বগতি রোধে সরকারি নির্দেশনা সফল হচ্ছে না। এর জন্য প্রয়োজনিয ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।






পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ 