শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

SW News24
সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মুক্তিযোদ্ধার মিথ্যা পরিচয়ে সংখ্যালঘুদের জমি দখলে রাখতে ব্যর্থ ছাত্রলীগ সম্পাদক ফাইমিনের পরিবার
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মুক্তিযোদ্ধার মিথ্যা পরিচয়ে সংখ্যালঘুদের জমি দখলে রাখতে ব্যর্থ ছাত্রলীগ সম্পাদক ফাইমিনের পরিবার
৫১৩ বার পঠিত
সোমবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মুক্তিযোদ্ধার মিথ্যা পরিচয়ে সংখ্যালঘুদের জমি দখলে রাখতে ব্যর্থ ছাত্রলীগ সম্পাদক ফাইমিনের পরিবার

পাইকগাছা প্রতিনিধি;--- খুলনার পাইকগাছায় মুক্তিযোদ্ধার মিথ্যা পরিচয়ে সংখ্যালঘুদের সম্পত্তি  দখলে রাখতে পারলো না উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাইমিন সরদারের পরিবার। গত শুক্রবার সকালে জমির মালিক মনিরা বালার বংশধর উজ্জ্বল-দীলিপ সরদার দিংরা খাটুয়ামারীর রুহুল আমিন সরদার দিংদের দীর্ঘদিনের অবৈধ দখল থেকে তাদের সম্পত্তি পুনোদ্ধার করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। জমি উদ্ধারে খবরে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনায় সামাজিক  যোগাযোগ মাধ্যম সহ পত্র-পত্রিকায় পক্ষে-বিপক্ষে জনমত তৈরী হয়। এদিকে ১৪৪ ধারা উপেক্ষা করে উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ফাইমিন সরদারের পিতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরদার পরিবারের জমি দখল চেষ্টার বিষয়ে মিডিয়ায় খবর দেখে খোদ মুক্তিযোদ্ধারা হতবাক হয়েছেন। এ সম্পর্কে রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন জানান, পাইকগাছায় তালিকাভুক্ত সোলাদানা ইউনিয়নে রুহুল আমিন সরদার নামে কোন মুক্তিযোদ্ধা নাই। সর্বশেষ এ সম্পর্কে সোলাদানা ইউনিয়ন যুবলীগের সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই জানান, জমির বিরোধে বিবাদমান দু’পক্ষই আমার কাছে আসলে মিমাংসার জন্য মঙ্গলবার নতুন করে জরিপ করতে উভয়ে সম্মত হয়েছে। প্রকৃত জমির মালিকদের মধ্যে  গোলবুনিয়ার মৃতঃ মনোজ সরদারের ছেলে উজ্জ্বল সরদার ও মৃতঃ অখিল সরদারের ছেলে দীপক ও উজ্জ্বল সরদার পরিবারের সদস্যরা জানান, পাইকগাছার সিনিয়র জজ কোর্ট দেওঃ ৪৩/৯৩ মামলায় গত ২৫-১০-২০০৫ তারিখে আদালতের  বিচারক ইমরান হোসেন চৌধুরী চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এ আদেশের  বিরুদ্ধে প্রতিপক্ষ জামাল দিংদের দায়ের করা আপীল ১৯/২০০৬ মামলায় উচ্চ আদালত ২৩-৫-১২ সালে নিন্ম আদালতের রায় বহাল রেখে আদেশ দেন । উজ্জ্বল,দিলীপ সরদার পরিবারের অভিযোগ, এ সম্পত্তির আমাদের নামে হাল জরিপের, ৪১৮ ৪১৯,৪৫৩,খতিয়ানের ১৬০,১৬১সহ  বিভিন্ন দাগে ২৯ বিঘা সম্পত্তি রেকর্ড হলে সাবেক ইউপি সদস্য খাটুয়ারীর রুহুল আমিন সরদার দিংরা আমাদের কাছ থেকে চিংড়ি ঘের করতে জমি  ডীড নেয়। কিন্তু বিগত ২০১৬ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ৮ লাখ হারীর টাকা থেকে বঞ্চিত হয়েছি। বছরের পর বছর ধরে রুহুল আমীন সরদার, বারিক সরদার  দিংরা বিগত একটি ডিসি আর দেখিয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে তাদের চিংড়ি ঘেরভুক্ত জমি জবর দখল করে রাখেন।  এ নিয়ে থানায় দুপক্ষের মধ্যে বসাবসি হলেও কোন  সমাধান মেলেনি। এরই মধ্যে রুহুল আমীন দিংরা নির্বাহী আদালত ১৪৪ ধারার বিধান মতে এমআর- ৩০/২২ মামলা করলেও উজ্জ্বল- দিলীপ সরদার দিংরা গত শুক্রবার সকালে আমিনদ্বারা পরিমাপ করে তাদের সম্পত্তির দখল নিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, খাটুয়ামারীতে সম্পত্তির বিরোধে দু’পক্ষের মধ্যে কোন রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে

আর্কাইভ