শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি দখলকে কেন্দ্রকরে সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন আহত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি দখলকে কেন্দ্রকরে সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন আহত
৪৭৪ বার পঠিত
সোমবার ● ১৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জমি দখলকে কেন্দ্রকরে সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন আহত

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জায়গা-জমি দখলকে কেন্দ্রকরে দুই ইউনিয়নে পৃথক সংঘর্ষে বৃদ্ধসহ ১৮ জন রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি সোমবার সকালে চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নে ঘটেছে। এঘটনায় আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষ থানায় পৃথক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

---অভিযোগে জানা যায়,পাইকগাছার চাঁদখালীর গড়ের আবাদে বিরোধপূর্ন জমিতে প্রতিপক্ষদের ঘর বাঁধতে বাঁধা দেওয়ায় সংঘর্ষে বৃদ্ধ নারী-শিশু সহ ১০ ব্যক্তি আহত হযেছেন। সোমবার সকাল ১০ টার দিকে মোসলেহ উদ্দীন মোড়ল(৬৬) ও মোবারেক মোড়ল(৬৮) দের মধ্যে বিরোধপূর্ণ জমিতে মোবারেক মোড়লরা ঘর বাঁধতে গেলে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হয়। আহতরা হলেন মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬), আলমঙ্গীর (৩৫), শাহ আলম(৪০), জাহাঙ্গীর আলম(৩০) মফেজ উদ্দিন( ৭০) প্রতিপক্ষের মোবারক মোড়ল(৬৮), হাবিবুর রহমান(৪৫), ওবাইদুল্লাহ (২৩), মজিদ মোড়ল (৫০) ও আবুল হোসেন(১৬)।অপরদিকে উপজেলার রাড়ুলির কাঠিপাড়া বাজারের সোমবার সকালে জমি দখল নিয়ে আবুল কাসেম মোড়ল ও আজগর মোড়লদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৮ জন গুরুতর জখম হয়। আহতরা হলেন আবুল কাসেম মোড়ল(৬০),আইয়ুব আলী মোড়ল(৫২),শাহাজান মোড়ল(৫৮),শফিকুল ইসলাম (৩২), প্রতিপক্ষ মেজবার মোড়ল(৩৩),জাহাঙ্গীর মোড়ল(৪৫),বাবলা মোড়ল(৩০),জাহানারা বেগম(৫৫) আহত হয়। আহত উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। সকলেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। পাইকগাছা থানা ওসি মো: জিয়াউর রহমান জানান,অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে





অপরাধ এর আরও খবর

মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)