শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

SW News24
বুধবার ● ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » শিক্ষা » বিভিন্ন কর্মসূচিতে খুবির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের রজতজয়ন্তী পালিত
প্রথম পাতা » শিক্ষা » বিভিন্ন কর্মসূচিতে খুবির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের রজতজয়ন্তী পালিত
৫৩৩ বার পঠিত
বুধবার ● ১৬ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভিন্ন কর্মসূচিতে খুবির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের রজতজয়ন্তী পালিত

এস ডব্লিউ;---   বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ১৬ মার্চ  বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে রজতজয়ন্তী উপলক্ষ্যে কেক কাটেন উপাচার্য। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করে। দেশে স্নাতক পর্যায়ে প্রথম এ বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন চালু হয়। বিগত ২৫ বছরে এখান থেকে ২১টি ব্যাচে ৬৮৬ জন গ্র্যাজুয়েট, ৩২৪ জন মাস্টার্স এবং ৫ জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে। বহুসংখ্যক গবেষণাকর্ম সম্পাদিত হয়েছে। এই ডিসিপ্লিনের অনেক শিক্ষার্থী বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জাপান প্রভৃতি দেশে শিক্ষকতাসহ গবেষণা ক্ষেত্রে কর্মরত রয়েছেন। এই ডিসিপ্লিন সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলন অত্যন্ত সফলভাবে আয়োজন করে তাদের সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)