বুধবার ● ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » শিক্ষা » বিভিন্ন কর্মসূচিতে খুবির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের রজতজয়ন্তী পালিত
বিভিন্ন কর্মসূচিতে খুবির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের রজতজয়ন্তী পালিত
এস ডব্লিউ;
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ১৬ মার্চ বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে রজতজয়ন্তী উপলক্ষ্যে কেক কাটেন উপাচার্য। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করে। দেশে স্নাতক পর্যায়ে প্রথম এ বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন চালু হয়। বিগত ২৫ বছরে এখান থেকে ২১টি ব্যাচে ৬৮৬ জন গ্র্যাজুয়েট, ৩২৪ জন মাস্টার্স এবং ৫ জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে। বহুসংখ্যক গবেষণাকর্ম সম্পাদিত হয়েছে। এই ডিসিপ্লিনের অনেক শিক্ষার্থী বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড, জাপান প্রভৃতি দেশে শিক্ষকতাসহ গবেষণা ক্ষেত্রে কর্মরত রয়েছেন। এই ডিসিপ্লিন সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলন অত্যন্ত সফলভাবে আয়োজন করে তাদের সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।






মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত 