বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » রাজনীতি » মোংলায় আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী পালিত
মোংলায় আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী পালিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
বাংলাদেশ আওয়ামী লীগ মোংলা উপজেলা, পৌর ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় পৌর আ’লীগের কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বের কারণেই আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন দেশ। আর এখন সেই দেশের হাল ধরেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা। তাই জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনে আরো এগিয়ে যাবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আঃরহমান, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃইব্রাহীম হোসেন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, প্রমূখ।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 