শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা শহররক্ষা বাঁধ নির্মান কাজের উদ্বোধন করলেন এমপি বাবু
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা শহররক্ষা বাঁধ নির্মান কাজের উদ্বোধন করলেন এমপি বাবু
৫৭৬ বার পঠিত
বুধবার ● ২৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা শহররক্ষা বাঁধ নির্মান কাজের উদ্বোধন করলেন এমপি বাবু

পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছা শহররক্ষা বাঁধ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৩মার্চ’ দুপুরে পৌরসদরের শিবসা ব্রীজ সংলগ্ন স্হানে এ শহররক্ষা বাঁধ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন খুলনা-৬আসনের সংসদ সদস্য মোঃআক্তারুজ্জামান বাবু।এ উপলক্ষে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, ---বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধিশালী, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরেই ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারী পাইকগাছার আলমতলায় ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করার মাধ্যমে উন্নয়নের শুভসূচনা এবং উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।এমপি বাবু আরো বলেন,নির্বাচনী এলাকা ঝুঁকি ও দূর্যোগপূর্ণ হওয়ায় এলাকার মানুষ যাতে শান্তিতে উন্নত জীবন-যাপন করতে পারে এ জন্য এ অঞ্চলের বেড়িবাঁধ টেকসই করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৬শ কোটি টাকার মেগা প্রকল্প পাশ হয়েছে। ফলে অচিরেই এলাকার মৃত সকল নদ-নদী খনন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত করা সম্ভব হবে। প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে এলাকার মানুষের জীবনমান যেমন উন্নয়ন হবে তেমনি কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আলোচনা সভায় উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, কাউন্সিলর আসমা আহম্মেদ, আব্দুল গফফার মোড়ল,তৈয়েব্যুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক নেতা এস এম রেজাউল হক, আজিজুল হাকিম, উপজেলা সিপিপি টিম লিডার ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সাবেক মহিলা সম্পাদিক নাজমা কামাল, পৌর মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি রায়হান পারভেজ রনি সহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ, সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)