শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রার মহারাজপুর ইউপি চেয়ারম্যান মাহমুদের শাস্তির দাবি সচিব সমিতির
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রার মহারাজপুর ইউপি চেয়ারম্যান মাহমুদের শাস্তির দাবি সচিব সমিতির
৬০৯ বার পঠিত
বুধবার ● ২৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রার মহারাজপুর ইউপি চেয়ারম্যান মাহমুদের শাস্তির দাবি সচিব সমিতির

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদ কর্তৃক ইউপি সচিব মোঃ ইকবাল হোসেনকে--- বেধড়ক মারপিট করে মারাত্মক জখমের প্রতিবাদে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি উঠেছে। বুধবার ২৩ মার্চ খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোঃ জিয়ারাত হোসেন বলেন, তাদের সহকর্মী মোঃ ইকবাল হোসেন কয়রা উজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে কর্মরত। গত ২১ মার্চ নিয়মিত অফিসের কাজ শেষ করে বিকাল ৫টার পরে তিনি অফিস হতে বাড়ীতে ফিরে যান ইকবাল হোসেন। এরপর ইউপি চেয়ারম্যান লোক পাঠিয়ে তাকে বাড়ী থেকে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট করে এবং নানান হুমকি দেন। মোবাইল কেড়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। বেধড়ক মারপিটে তার বাম হাত ভেঙ্গে যায় এবং ডান হাত ফ্রান্সার হয়েছে। গায়ে মারপিটের চিহ্ন রয়েছে এবং মাথা গুরুতর আঘাত পান তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা জানার পর আমাদী ইউনিয়নের কর্মরত ইউপি সচিব কয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ অবস্থায় আমরা খুলনার ইউপি সচিব কর্মস্থলে ভীতের মধ্যে রয়েছি। পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা স্বার্থে মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মাহমুদকে অবিলম্বে গ্রেফতারপূর্বক উল্লেখিত ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানাই। গতকাল ২২ মার্চ কয়রা উপজেলার মহারাজপুর ইউপি চেয়ারম্যান কর্তৃক কর্মরত ইউপি সচিবকে বেধড়ক মারপিট করে মারাত্মক জখমের প্রতিবাদে ও হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছি।বুধবার   কর্মবিরতি পালন করে সংবাদ সম্মেলন করেছেন তারা।সংবাদ সম্মেলনে খুলনার ৬৮টি ইউনিয়নের প্রায় সকল ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)