শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় একুশে বইমেলার সমাপনী
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় একুশে বইমেলার সমাপনী
৫৮০ বার পঠিত
মঙ্গলবার ● ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় একুশে বইমেলার সমাপনী

 এস ডব্লিউ; খুলনায় এ বছর একুশে বইমেলায় প্রায় এক কোটি ২৫ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার--- বিকালে খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বইমেলা হলো আমাদের প্রাণের মেলা। বই পড়লে জ্ঞান অর্জন ও জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। বই জাতির মননকে আলোকিত করে। নতুন প্রজন্মকে গড়ে ওঠার সুযোগ করে দেয়। সবকিছু মিলে বইমেলা বাঙ্গালির জীবনে একটি অসাধারণ দিক। মেয়র আগামীতে নতুন নতুন বই প্রকাশের জন্য প্রকাশকদের প্রতি অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, কেএমপি’র উপপুলিশ কমিশনার (উত্তর) মোল্ল্যা জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারনুর রশীদ, রবি আজিয়াটা লি. এর রিজিওয়াল ম্যানেজার মোঃ তামিম হাসান ও জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে স্বাগত জানান বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মোঃ আহছান উল্যাহ।

অনুষ্ঠান শেষে মেয়র স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)