সোমবার ● ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ৫ টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত
পাইকগাছায় ৫ টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছা উপজেলার মঠবাটী চেচুয়া কমিউনিটি ক্লিনিকের সামনের ৫টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী চেচুয়া কমিউনিটি ক্লিনিকের সামনের ৫ টি দোকান রবিবার রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।দোকান ঘর ৫টি বাশ,চটা,টিন,গোলপাতার কুড়ে ঘর্।৩টি দোকান পুকুরের উপর মাচা করে তৈরি আর ২টি পুকুর পাড়ে অবস্তিত। দোকান মালিকরা হলেন, ভোলা মন্ডলের কাঁকড়া ডিপো, দীপক শীলের সেলুন ঘর, সমিরন মন্ডলের কাঁচা মাল, প্রদীপ সরকারের চায়ের দোকান ও অনুপম মিস্ত্রীর মটর গ্যারেজ। রবিবার রাত ৯ টার দিকে নিজ দোকান বন্ধ করে তারা বাড়ী চলে যায়। রাত ২টার পর দোকানে আগুন ধরে গেছ দেখতে পেয়ে পার্শবর্তী লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন লেভানোর আগে ৫টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।আগুন লাগা নিয়ে নানান গুঞ্জন চলছে। আগুন লাগার সঠিক কারন এখনও জানা যায়নি।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 