বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার থানায় মামলাঃ শিক্ষক গ্রেফতার
পাইকগাছায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার থানায় মামলাঃ শিক্ষক গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি;’ পাইকগাছায় জন্ম নিবন্ধনে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিক্ষক শহিদুল গাজীকে গ্রেপ্তার করেছে। জানা যায় উপজেলার চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধন সৃষ্টি করে শহিদুল গাজী। তিনি ধামরাইল গ্রামের মজিদ গাজীর ছেলে ও কয়রার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শহিদুল গাজী দীর্ঘ দিন ধরে তার নিজস্ব কম্পিউটারে
অনলাইনে জন্ম নিবন্ধনের কাজ করে থাকেন। উপজেলার ধামরাইল গ্রামের মীর কবির আহম্মেদ এর মেয়ে রিনি খাতুনের জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করে। যার একটা আইডি নম্বর পড়ে। সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রিন্ট কপিতে চেয়ারম্যানের স্বাক্ষর বাদে যাচাইকারী ও সচিব স্বাক্ষর করে কপি দিয়ে দেয়। কিন্তু অভিযোগ উঠেছে, শিক্ষক শহিদুল ঐ জন্ম নিবন্ধন কপিতে চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এর স্বাক্ষর জালিয়াতি করে কার্ডটি সংশ্লিষ্টদের কাছে দিয়েছেন । এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, এ কার্ডটি দেখে আমার সন্ধেহ হয়। যাচাই করে দেখি আমার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। একারনে আমি আইনগত ব্যবস্থা নেই। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, স্বাক্ষর জালিয়াতি একটি বড় অপরাধ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে






নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের; আসামি ৫১ জন
নড়াইলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
নড়াইলে ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার
পাইকগাছায় চার চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম 