বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পাখী শিকারীকে জরিমানা ও ২১টি পাখী অবমুক্ত
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পাখী শিকারীকে জরিমানা ও ২১টি পাখী অবমুক্ত
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পাখী শিকারীকে জরিমানা ও ২১টি পাখী অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সরল ৫নং ওয়ার্ডস্থ ওয়াপদার রাস্তায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই শিকারিদের আটক করে। পরে দুপুরে উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালতে লতার হাড়িয়া গ্রামের বিভূতি বিশ্বাস (৪৮) ও সুশান্ত বিশ্বাস (৩২)কে পাখি শিকারের অপরাধ, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে প্রত্যককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। কোনো দিন পাখি শিকার করব না ও পাখি রক্ষায় নিজেকে নিয়োজিত রাখব মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে ২১টি পাখী অবমুক্তি করা হয়।এসময়ে
উপস্থিত ছিলেন, এএসআই মোঃ নাসির উদ্দীন, পেশকার মোঃ ইব্রাহীম গাজী, সঙ্গীয় পুলিশ ও আনসারবৃন্দ।






মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ 