শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার থানায় মামলাঃ শিক্ষক গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার থানায় মামলাঃ শিক্ষক গ্রেফতার
৭০৪ বার পঠিত
বুধবার ● ২৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার থানায় মামলাঃ শিক্ষক গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি;’ পাইকগাছায় জন্ম নিবন্ধনে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিক্ষক শহিদুল গাজীকে গ্রেপ্তার করেছে। জানা যায় উপজেলার চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াসের স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধন সৃষ্টি করে শহিদুল গাজী। তিনি ধামরাইল গ্রামের মজিদ গাজীর ছেলে ও কয়রার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শহিদুল গাজী দীর্ঘ দিন ধরে তার নিজস্ব কম্পিউটারে ---অনলাইনে জন্ম নিবন্ধনের কাজ করে থাকেন। উপজেলার ধামরাইল গ্রামের মীর কবির আহম্মেদ এর মেয়ে রিনি খাতুনের জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করে। যার একটা আইডি নম্বর পড়ে। সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রিন্ট কপিতে চেয়ারম্যানের স্বাক্ষর বাদে যাচাইকারী ও সচিব স্বাক্ষর করে কপি দিয়ে দেয়। কিন্তু অভিযোগ উঠেছে, শিক্ষক শহিদুল ঐ জন্ম নিবন্ধন কপিতে চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস এর স্বাক্ষর জালিয়াতি করে কার্ডটি সংশ্লিষ্টদের কাছে দিয়েছেন । এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন, এ কার্ডটি দেখে আমার সন্ধেহ হয়। যাচাই করে দেখি আমার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। একারনে আমি আইনগত ব্যবস্থা নেই। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, স্বাক্ষর জালিয়াতি একটি বড় অপরাধ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ