শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১০ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা
৫৩৯ বার পঠিত
মঙ্গলবার ● ১০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা

পাইকগাছা --- প্রতিনিধিঃ পাইকগাছায় যৌতুকের দাবীতে নির্যাতনের ঘটনায় স্ত্রী ফরিদা তার স্বামী মোঃ জাকিরুল ইসলামসহ ৩ জনের নামে  পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলা করেছে । মামলা সিআর ৯৪৮/২১। বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।  আসামী জাকিরুল ইসলাম পলাতক রয়েছে। অপর দুই আসামী জাকিরুলের পিতা মোঃ করিম গাজী ও মাতা মোছাঃ মনোয়ারা বেগম জামিনে রয়েছে। মামলা ও বাদীর সূত্রে জানা গেছে, উপজেলার তকিয়া গ্রামের মোঃ করিম গাজীর পুত্র মোঃ জাকিরুল ইসলাম গদাইপুর গ্রামের মোঃ ফজলে করিম শেখের কন্যা মোছাঃ ফরিদা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২০ সালের ১ডিসেম্বর স্থানীয় মৌলভীর মাধ্যমে ৫০ হাজার টাকা দেনমহর ধার্যে অভিভাবকদের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ২০২০ সালের ৬ ডিসেম্বর ৪৪৯৯নং এফিডেভিট মূলে ঘোষনা প্রদান করে। স্বামী গৃহে সংসার শুরু করার কিছু দিন পর শ্বশুর মোঃ করিম গাজী ও শ্বাশুড়ীর মনোয়ারা বেগম এর প্রচারনায় জাকিরুল স্ত্রীর নিকট ব্যবসার জন্য ১ লক্ষ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী ফরিদাকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন শুরু করে এবং খাওয়া পড়া বন্ধ করে দেয়। সর্বশেষ ২০২১ সালের ২৩ ডিসেম্বর শ্বশুর শ্বাশুড়ীর প্রচারনায় স্বামী জাকিরুল ফরিদাকে মারপিট শুরু করলে উপায়ান্ত না পেয়ে ফরিদা তার পিতা মোঃ ফজলে করিম শেখকে আসামীদের বাড়ীতে ডেকে এনে ১ লক্ষ টাকা যৌতুক দাবী করে। যৌতুক দিতে না পারায় স্ত্রী ফরিদাকে গালিগালাজ করে তার সঙ্গে সংসার করবেনা বলে বাড়ী থেকে তাড়াইয়া দেয়। বর্তমানে ফরিদা তার পিত্রালয়ে মানবেতর জীবন যাপন করিতেছে। এ ঘটনায় স্ত্রী ফরিদা বেগম স্বামী মোঃ জাকিরুল ইসলামের বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ও ৪ ধারায় মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির হোসেন জানান, গ্রেফতারী পরোয়ানা পাওয়ার পর আসামীকে ধরার জন্য তার বাড়ীতে একাধিকবার গিয়েছি, তবে তাকে বাড়ীতে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে সে ঢাকায় অবস্থান করছে। আসামীকে গ্রেফতারের জন্য সব রকম প্রচেষ্টা অব্যহত রয়েছে। এ বিষয়ে থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানান, আসামীকে গ্রেফতার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)