বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা জখম: থানায় মামলা, চাকু সহ আটক ১
পাইকগাছায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা জখম: থানায় মামলা, চাকু সহ আটক ১
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেযের বাবাকে চাকু দিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। এঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এক যুবকে চাকুমহ গ্রেফতার করেছে। 
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মোঃ আসাদুজামান জানান, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে ব্যবসায়ী এস এম টুকু (৩৭) গত শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে অবস্থান করেন। এ সময় স্থানীয় ভিলেজ পাইকগাছা গ্রামের নসরুল গাজীর ছেলে সাহেব আলী গাজীসহ (২৪) কয়েকজন টুকুর বাড়ির সামনে তার মেয়েকে উত্ত্যক্ত করে। এ সময় পিতা তাদের বাধা দিলে পকেট থেকে চাকু বের করে টুকুকে আঘাত করলে চাকুটি তার হাতে লেগে রক্তাক্ত জখম হয়। এঘটনায় টুকু বাদী হয়ে সাহেব আলী গাজী সহ কয়েকজনের নামে থানায় মামলা করে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ভিলেজ পাইকগাছা থেকে সাহেব আলীকে গ্রেফতার করা হয়। সে স্বীকার করে যে চাকু মেরে চাকুটি পার্শ্ববর্তি খালে ফেলে দেয়া হয়। তার দেখানো মতে বুধবার সকালে খাল থেকে চাকু উদ্ধার করা হয়। পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, গ্রেফতার হওয়া আসামি বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।






কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 