শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাইশারাবাদ স্লুইস গেটের সরকারি সম্পত্তি দখলকারীদের উচ্ছেদের দাবী
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাইশারাবাদ স্লুইস গেটের সরকারি সম্পত্তি দখলকারীদের উচ্ছেদের দাবী
৬১৮ বার পঠিত
শনিবার ● ৬ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বাইশারাবাদ স্লুইস গেটের সরকারি সম্পত্তি দখলকারীদের উচ্ছেদের দাবী

পাইকগাছার বাইশারাবাদ নদীর মুখে অবুস্থিত স্লুইসগেট খালাসির পরিত্যাক্ত ঘর ও জায়গা জবর দখল করে রাস্তাসহ বাড়ী ও দোকান নির্মান করায় উচ্ছেদের দাবীতে এলাকাবাসী গণস্বাক্ষরিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন।

অভিযোগে জানাগেছে, পাইকগাছার ১৬নং পোল্ডারে অবস্থিত বাইশারাবাদ স্লুইস গেট। গেটটি সচল রয়েছে এবং প্রয়োজনে জোয়ার ভাটার পানি উঠানামা করছে। কয়েক বছর আগে পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন থেকে আবুবক্কার ও তার পুত্র সেলিম এবং মোঃ ইউসুফ মোড়ল বাইশারাবাদ স্লুইসগেটের পরিত্যাক্ত পাঁকা ঘর ও জমি দখল করে পাঁকা বাড়ী ও দোকান ঘর নির্মান করে বসবাস ও ব্যবসা পরিচালনা করছে। দোকান ঘরটি ওয়াপদার রাস্তা হেজিং সংলগ্ন করায় যানবাহন ও জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। এলাকার জনসাধারণ তার দোকান ঘরটি রাস্তা থেকে সরাতে বললে সেলিম অকথ্য ভাষায় গালিগালাজসহ মামলার ভয়ভীতি প্রদর্শন করে। আরও জানা গেছে, উক্ত দোকনটি নিরিবিলি এলাকায় হওয়ায় গভীর রাত পর্যন্ত সেখানে জুয়াড়ী ও মাদকাসক্তদের আড্ডা বসে। যার কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অতিষ্ঠ এলাকাবাসী সরকারি সম্পত্তি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদসহ এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন। নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, পাইকগাছা পাউবি উপ-সহকারী প্রকৌশলীকে সরকারি সম্পত্তি অবৈধ দখল উদ্ধার এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।  এ ব্যাপারে ১৬নং পোল্ডারের দায়িত্ব প্রাপ্ত এসও রমিত হোসেন মনি জানান,  স্লুইসগেট তদারকি করার জন্য খালাসি  নিয়োগ হয়েছে। খুব তাড়াতাড়ি--- বাইশারাবাদ স্লুইসগেটের খালাসির ঘর ও সরকারি সম্পত্তি জবর দখলকারীদের উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ