শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

SW News24
রবিবার ● ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি দখল চেষ্টায় বাঁধা- প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত-১২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি দখল চেষ্টায় বাঁধা- প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত-১২
৪৭০ বার পঠিত
রবিবার ● ২১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জমি দখল চেষ্টায় বাঁধা- প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত-১২

পাইকগাছায় জমি দখলে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা-মারপিটে গৃহবধূ,শিক্ষার্থী সহ একই পরিবারের ১২ ব্যক্তি আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে লস্কর ইউনিয়নের ঠাকরনবাড়ীর চকে এ ঘটনা ঘটেছে। আহত অনেকের মাথা ফেটেছে,অনেকের হাত-পা, মুখ,ঠোট,হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতরা হলেন, ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার(৬০) জয়ন্তী সরদার (৫২) মঙ্গল সানা( ৫০) যমুনা সানা(৩৫) দম্পতি, প্রভাষ সানা (৪২) রনজিৎ সরদার( ৫৫) কলেজ ছাত্রী চুম্কি সানা(১৮) লতা সরদার( ১৮) ও রামপ্রসাদ সরদার,শ্যামলী রানী সহ অনেকে। ঘটনার পর পরই আহতদের থানায় আনা হয়। এ সময় ডিউটিরত পুলিশ কর্মকর্তা  দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন কুঞ্জু সরদার জানান,বসতবাড়ী সংলগ্ন ৩ একর জমি বংশানুক্রমে আমরা কয়েকটি পরিবার ভোগ দখল করে আসছি। তিনি আরোও জানান,সম্প্রতি লক্ষীখোলার মজিদ কাগজী, অজিয়ার কাগজীরা ক্রয়সুত্রে এ সম্পত্তি দাবী করে আসছেন। কুঞ্জু সরদার,মঙ্গল ও যমুনা সানা দম্পতি অভিযোগ করেন রবিবার সকালে আজিয়ার ও মজিদ কাগজীর ইন্ধনে তাদের ছেলে সুমন কাগজী,সোহাগ কাগজী,সহ ভুট্টা কাগজী, আলমতলার মোস্ত,জামাল সহ ৩৫/৪০ ভাড়াটে লোকজন নিয়ে এ জমিতে পৌঁছে বাসা বেধে দখল চেষ্টা করেন। এ সময় বাঁধা দিলে লাঠিসোটা, হাঁতুড়িপেটা করে কুঞ্জু সরদার দম্পত্তি সহ ১২ জন নারী-পুরুষ আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় আমন মৌসুমের বীজতলার ধানের পাতা নষ্ট করে দেওয়া হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মারপিটের ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।---





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট

আর্কাইভ