শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ২২ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » প্রধান শিক্ষককে মারপিট ও বহিস্কারের প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন
প্রথম পাতা » অপরাধ » প্রধান শিক্ষককে মারপিট ও বহিস্কারের প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন
৫৫০ বার পঠিত
সোমবার ● ২২ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান শিক্ষককে মারপিট ও বহিস্কারের প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে শারীরিকভাবে লাঞ্ছিত, মারপিট ও নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। গত রোববার থেকে শুরু হওয়া ওই আন্দোলন সোমবারও অব্যাহত ছিল।

সোমবার তারা মানববন্ধন ও ওই প্রতিষ্ঠানটির সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবর রহমানের শাস্তি ও বিচারের দাবিতে কুশপুত্তলিকা দাহ করে।

সরেজমিনে গেলে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রধান শিক্ষক আব্দুস সালাম কোন পক্ষ অবলম্বন না করায় প্রতিষ্ঠানটির সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবর রহমানের সাথে প্রধান শিক্ষকের মনোমালিন্য সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির সভাপতি তার নিজের একজন লোক দিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন। ওই অভিযোগের ভিত্তিতে কোনপ্রকার তদন্ত ছাড়াই গত শনিবার সকালে প্রধান শিক্ষক আব্দুস সালামকে দু’মাসের জন্য বহিষ্কার করেন প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুবর রহমান। এসময় প্রধান শিক্ষককে মারপিট করে তার রুম থেকে টেনে হেঁচড়ে বের করে দেন সভাপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়টির একাধিক সহকারি শিক্ষকসহ ৪র্থ শ্রেণীর কর্মচারীরা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসকল অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। পূর্ব শত্রুতার কারণে প্রধান শিক্ষককে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করতে থাকেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুবর রহমান।

প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত না বরং প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুবর রহমান দুর্নীতিগ্রস্ত জানিয়ে তারা বলেন, পুরো বিদ্যালয়টি সভাপতি মাহাবুবর রহমানের হাতে জিম্মি। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা রয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, মিথ্যা অভিযোগ সাজিয়ে কোন তদন্ত ছাড়াই আমাকে বহিস্কার করা হয়েছে। পরে স্কুলের শিক্ষার্থী জানতে পেরে রোববার ও সোমবার ক্লাস বর্জন করে আন্দোলন করছে। আমি তাদেরকে ক্লাস যাওয়ার কথা বলেছি।

এ ব্যাপারে অভিযুক্ত বিদ্যালয়টির সভাপতি মাহাবুবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।---





অপরাধ এর আরও খবর

শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)