মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চুরি হওয়া গরুর মাথাভুড়ি উদ্ধার
পাইকগাছায় চুরি হওয়া গরুর মাথাভুড়ি উদ্ধার
পাইকগাছায় গড়ইখালী ইউনিয়নের উঃকুমখালী গ্রামের লক্ষীকান্ত সরকারের চুরি হওয়া গরুর মাথা ও ভুড়ি উদ্ধার হয়েছে এলাকার পেশাদার গরুচোরের বাড়ীর কাছ থেকে।গড়ইখালীর বিভিন্ন গ্রাম থেকে একের পর এক গরু চুরি হচ্ছে।এ নিয়ে গরুর মালিকরা চরম আতংকে রযেছ। গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আঃ ছালাম কেরু বিষয়টি নিশ্চত করে বলেছেন সোমবার রাতে ভুড়ি ও মঙ্গলবার সকালে মাথা উদ্ধার হয়েছে। যা আলামত হিসেবে থানায় পৌঁছে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। গরু মালিক লক্মীকান্ত জনান, রবিবার গভীর রাতে গোয়াল ঘর থেকে গর্ভবতী একটি গরু সংবদ্ধ চোররা চুরি করে জবাই দিয়ে সোমবার গড়ইখালী বাজারে বিক্রি করেন। কিন্তু ভুড়ি ও মাথা এক পেশাদার গরু চোরের বাড়ির কাছে জলাশয় থেকে উদ্ধার হয়েছে। লক্মীকান্ত সরকারের সন্দেহ পেশাদার গরুচোর শান্তা ফকিরাবাদের নুর সাইদ সানা গংরা এ গরু চুরি করতে পারেন।আরও জানা গেছে চোরেরা গাভীটিকে খালের পানিতে পামিয়ে জবাই করে।যাতে কেউ বুঝতে না পারে।এ বিষয় থানার ওসি মো: জিয়াউর রহমান বলেন,পেশাদার গরুচোরদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।তবে জানাজানি হওয়ায় চেরেরা গা ঢাকা দিয়েছে।গরু চোর কোন ভাবেই রেহাই পাবেনা। আটক করে তাদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।






নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক 