রবিবার ● ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ভ্যানে গলার ওড়না পেঁচিয়ে কিশোরী গুরুতর আহত
পাইকগাছায় ভ্যানে গলার ওড়না পেঁচিয়ে কিশোরী গুরুতর আহত
পাইকগাছায় ভ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে এক কিশোরী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার নতুন বাজার এলাকায়। আহত দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী জ্যোতি উপজেলার গদাইপুর গ্রামের রবিউল গাজীর মেয়ে। তার মা লিলিমা বেগম জানান, ঘটনার দিন বোয়ালিয়া মোড় থেকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিন ভ্যানযোগে আমরা বাড়ি ফিরছিলাম। কিছুদুর যাওয়ার পর ইঞ্জিন ভ্যানের চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়ে জ্যোতির ফাঁস আটকে যাওয়ার উপক্রম হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিএম ফরহাদুজ্জামান জানান, এ ধরণের রোগীদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। আমাদের এখানে এমন ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়।তার অবস্থা আশঙ্কাজনক ছিল।






পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 