বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন রানা। সাংবাদিক আঃ আজিজের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান।বক্তৃতা করেন সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ষোল আনা সমবায় সমিতি লিঃ এর সাবেক সম্পাদক ইলিয়াস হোসেন, আফজাল হোসেন, প্রভাষক বজলুর রহমান, উপজেলা সিপিপি’র টিম লিডার কবির উদ্দিন, দীপঙ্কর মন্ডল, জুলি শেখ, মুক্ত অধিকারী, রথীন মন্ডল, রাসেদুজ্জামান রাসেল, অনামিকা ঘোষ, নয়ন বিশ্বাস, ত্রান শাখার , সুজয় মিস্ত্রী, সবুর খাঁন, আঃ আজিজ, মারুক বিল্লাহ, সুমন আল মামুন সহ সিপিপি’র সদস্যবৃন্দ। 






পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 