বৃহস্পতিবার ● ২৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » সাহিত্য » কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল
কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল
সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু ও শিক্ষাবিদ, কলামিস্ট ও গবেষক অধ্যাপক বিভুতিভূষণ মণ্ডল কাজী ইমদাদুল হক স্মৃতি পদক- এ মনোনিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ানের সাবেক সভাপতি ও বিভুতিভূষণ মণ্ডল শহীদ আবুল কাশেম কলেজের (কৈয়াবাজার, হরিণটানা, খুলনা) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২২ শুক্রবার কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী। পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান ৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের স্মৃতি পদক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও কাজী ইমদাদুল হক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হচ্ছে।






মাগুরায় নববঙ্গা সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপার রজত জয়ন্তী ও ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান
পাইকগাছায় ৩ গুণীজন সপ্তদ্বীপা সম্মাননা পাচ্ছেন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা
নড়াইলে সাহিত্য আলোচনা, আবৃত্তি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
নড়াইলে সাহিত্য আলোচনা অনুষ্ঠিত
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত 