শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি
৪৫৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

 ---পাইকগাছার ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে বিদ্যালয়ের দুইটি ভবনের ৫টি তালা ভেঙ্গে চোরেরা দুটি সোলার প্যানেলের ব্যাটারি, পানি উত্তোলনের মটর, বদনা, টয়লেটের প্রায় ৩০টি ট্যাব, পাইপ ও পাশে মন্দিরের টিউবওযেরের মাথা চুরি করে নিয়েগেছে। তাছাড়া বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে তছনছ করেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জাম, মীর মিজানুর আলম, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, থানার এসআই আনজিনসহ সঙ্গীয় ফোর্স।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মিতা সোম জানান, বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মৃত্যুবরণ করার পরে পুনরায় নিয়োগ না হওয়ায় দপ্তরী কাম প্রহরীর পদটি শূন্য রয়েছে। সকাল বেলায় বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজে নিয়োজিত আয়া এসে গ্রিলের তালা ভাঙ্গা দেখে খবর দিলে তাৎক্ষনিক বিদ্যালয়ে চলে আসি। চোর প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।





অপরাধ এর আরও খবর

শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)