শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নার্সারী ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নার্সারী ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি
৪৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নার্সারী ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

 ---পাইকগাছায় নার্সারী ক্ষেতের ক্ষয়ক্ষতি ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের নার্সারী ব্যবসায়ী শেখ মোক্তার আলীকে (৭০) প্রাণনাশের হুমকি দেওয়ায় হিতামপুর গ্রামের মোঃ সহিল গাজী, কপিল উদ্দীন গাজী, মোঃ মঞ্জুরুল মোড়ল ও মনোরঞ্জন চৌধুরীকে বিবাদী করে তিনি ২৩ নভেম্বর বুধবার থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ১০৯৭।

ডায়েরী ও বাদী সূত্রে জানা গেছে, শেখ মোক্তার আলী তার বাড়ীর পাশে বিশ্বরঞ্জনের নিকট থেকে জমি লীজ নিয়ে ১৫ বছর যাবৎ নার্সারী ব্যবসা করে আসছে। বিবাদীদের সাথে বিশ্বরঞ্জনের জমি নিয়ে বিরোধ রয়েছে। যার সূত্র ধরে বিরোধপূর্ণ জমি জবর দখলের জন্য বিভিন্ন সময় পায়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২২ নভেম্বর মঙ্গলবার সকালে মুক্তারের নার্সারীতে গিয়ে সহিল ও তার লোকজন মোক্তারকে নার্সারী ছেড়ে চলে যেতে বলে। তাতে রাজি না হওয়ায় মোক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায় সহিল মারতে উদ্যোত হয়। এ সময় মোক্তার চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে সহিল ৭ দিনের মধ্যে নার্সারী ছেড়ে চলে না গেলে মোক্তারকে খুন জখনের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় শেখ মোক্তার আলী আইনশৃঙ্খলা রক্ষা ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২ নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)