বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নার্সারী ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি
পাইকগাছায় নার্সারী ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি
পাইকগাছায় নার্সারী ক্ষেতের ক্ষয়ক্ষতি ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের নার্সারী ব্যবসায়ী শেখ মোক্তার আলীকে (৭০) প্রাণনাশের হুমকি দেওয়ায় হিতামপুর গ্রামের মোঃ সহিল গাজী, কপিল উদ্দীন গাজী, মোঃ মঞ্জুরুল মোড়ল ও মনোরঞ্জন চৌধুরীকে বিবাদী করে তিনি ২৩ নভেম্বর বুধবার থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ১০৯৭।
ডায়েরী ও বাদী সূত্রে জানা গেছে, শেখ মোক্তার আলী তার বাড়ীর পাশে বিশ্বরঞ্জনের নিকট থেকে জমি লীজ নিয়ে ১৫ বছর যাবৎ নার্সারী ব্যবসা করে আসছে। বিবাদীদের সাথে বিশ্বরঞ্জনের জমি নিয়ে বিরোধ রয়েছে। যার সূত্র ধরে বিরোধপূর্ণ জমি জবর দখলের জন্য বিভিন্ন সময় পায়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২২ নভেম্বর মঙ্গলবার সকালে মুক্তারের নার্সারীতে গিয়ে সহিল ও তার লোকজন মোক্তারকে নার্সারী ছেড়ে চলে যেতে বলে। তাতে রাজি না হওয়ায় মোক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায় সহিল মারতে উদ্যোত হয়। এ সময় মোক্তার চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে সহিল ৭ দিনের মধ্যে নার্সারী ছেড়ে চলে না গেলে মোক্তারকে খুন জখনের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় শেখ মোক্তার আলী আইনশৃঙ্খলা রক্ষা ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন।






নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ 