মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মারপিঠে মানসিক প্রতিবন্ধী জয়দেব গুরতর আহত; খানায় অভিযোগ
পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মারপিঠে মানসিক প্রতিবন্ধী জয়দেব গুরতর আহত; খানায় অভিযোগ
পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিঠে মানসিক প্রতিবন্ধী জয়দেব গুরতর আহত হয়ে হাসপাতালে। উপজেলার মঠবাটি গ্রামে ২৫ ডিসেম্বর রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার মঠবাটি গ্রামের সঞ্জীব সরকারের পুত্র মানসিক প্রতিবন্ধী জয়দেব এর সাথে একই গ্রামের পরমানন্দ ঢালীর পুত্র দ্বীপ ঢালীর দীর্ঘ দিন বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। দ্বীপ প্রায় জয়দেবের বাড়িতে আসা যাওয়া করত যা জয়দেব পছন্দ করত না। এক পর্যায়ে দ্বীপকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে। এতে দ্বীপ ক্ষিপ্ত হয়ে জয়দেবকে সায়েস্তা করার জন্য রবিবার গভীর রাতে দ্বীপ লোহার রড নিয়ে জয়দেবের বাড়িতে গিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে মারপিট শুরু করে। জয়দেব জীবন বাঁচাতে চিৎকার করতে করতে পার্শ্ববর্তী অনিল, শৈলেন্দ্রদের বাড়িতে আশ্রয় নিলেও রেহায় পায়নি। দ্বীপ সেখানে যেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে জয়দেবকে জখম অবস্থায় ফেলে চলে যায়। সারা রাত অনিলদের উঠানে ঠান্ডায় ফেলানো থাকে জয়দেব। সকালে অনিল জয়দেবকে আহত অবস্থায় দেখে তার কাকা সঞ্চয়কে সংবাদ দিলে তারা জয়দেবকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। জয়দেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার কাকা বাদী হয়ে দ্বীপসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে অভিযোগ দায়ের করেছে। ওসি মো: জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয ব্যবস্থা
গ্রহণ করা হবে।






দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন 