শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি; জনদুর্ভোগ ও দুর্ঘটনা আশঙ্কা
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি; জনদুর্ভোগ ও দুর্ঘটনা আশঙ্কা
৪১৫ বার পঠিত
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি; জনদুর্ভোগ ও দুর্ঘটনা আশঙ্কা

---পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গারচক খড়িয়া মিলন বিথী প্রাথমিক ও খড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের মাঝখানে একাধিক বৈদ্যুতিক খুঁটি রেখে সড়ক পাকা করা হয়েছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। তা ছাড়া বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝে হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ভুক্তভূগীরা বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চলাচলের জন্য চার মাস আগে সড়কটি নির্মাণ করে। সড়কটির মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

পাইকগাছা পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম, বলেন খুঁটি সরানোর জন্য লিখিত কোনো আবেদন আমরা পায়নি। নিয়ম মোতাবেক বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আবেদন করতে হয়। রাস্তা নির্মাণকাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আবেদন করেনি। লিখিতভাবে আবেদন করলে খুঁটি সরানোর ব্যবস্থা নেব।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান বলেন বিষয়টি আমরা অবগত হয়েছি, সল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক খুঁটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)