বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পাইকগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পাইকগাছায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দরা। রাত ১২টা ১ মিনিটে প্রথমে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম,(ডি সার্কে
ল) থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, তদন্ত রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ, স্কুল, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস টির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন সহ-সভাপতি সমিরণ সাধু, রশীদুজ্জামান মোড়ল, মেয়র সেলিম জাহাঙ্গীর, শিয়াবুদ্দীন ফিরোজ, ময়নুল ইসলাম, হেমেশ মন্ডল, সামছুর, মিজান, আজাদ, পার্থ, ফাইমিন প্রমূখ। পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সরকারি বেসরকার স্কুল, কলেজ, সামাজিক সংগঠনের উদ্যোগে দিবস টি যথাযোগ্য মর্যাদা পালিত হয়েছে।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 