বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল;
নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা, রচনা এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারিতে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী। প্রধান আলোচক ও অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শেখ তরিকুল ইসলাম।
তিনি বলেন, একুশের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে দুর্নীতি, মাদক ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এছাড়া দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিয়া ইয়াসমিন, সহকারী শিক্ষক খয়রুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষানুরাগী লিয়াকত হোসেন, শেখ ওসমান গণিসহ অনেকে। এর আগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণসহ শোভাযাত্রা বের করেন।
এদিকে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 