শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী
প্রথম পাতা » আঞ্চলিক » উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী
৪২৯ বার পঠিত
বুধবার ● ২৯ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী

পরিতোষ কুমার বৈদ্য ; শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি  ;জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সকল সদস্য। ২৯ মার্চ ২০২৩ তারিখ বুধবার বিকাল ৪--- টায় সাতক্ষীরার উন্নয়ন সংগঠন স্বদেশ সভাকক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবী তুলে ধরা হয়।

ফোরামের সভাপতি শিক্ষাবিদ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ ফরিদা আক্তার বিউটি, সদস্য ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আযাদ, সদস্য ও সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, সদস্য ও সাংবাদিক আমিনা বিলকিস ময়না,  সদস্য নিত্যানন্দ সরকার প্রমূখ।

উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, উপকূলে দুর্যোগ শুরু হয়েছে। সম্প্রতি ঝড়ে কৈখালী ও রমজাননগর ইউনিয়নে ব্যাপক ক্ষতি করেছে। এই দুর্যোগের আগে বেড়িবাঁধ সংস্কার করা উচিত ছিল কিন্তু সরকারি কোন উদ্যোগ দেখা যায়নি। গাবুরা ইউনিয়নে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ টিকে থাকবে না। ফলে জলবায়ু অধিপরামর্শ ফোরামের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসক বরাবর উপকূলের বাস্তব চিত্র তুলে ধরা হবে।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)