শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » সুন্দরবন » ছোট ভাইয়ের প্রচেষ্টায় বাঘের মুখ থেকে ফিরে আসলেন বড় ভাই
প্রথম পাতা » সুন্দরবন » ছোট ভাইয়ের প্রচেষ্টায় বাঘের মুখ থেকে ফিরে আসলেন বড় ভাই
৪৬৩ বার পঠিত
বুধবার ● ২৯ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছোট ভাইয়ের প্রচেষ্টায় বাঘের মুখ থেকে ফিরে আসলেন বড় ভাই

ছোট ভাই লিয়াকত হোসেনের বীরত্বে বাঘের মুখ থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত জব্বার আলী গাজীর ছেলে মোঃ আব্দুল ওয়াজেদ গাজী (৪৫)। বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে তাকে নিয়ে লোকালয়ে ফিরেছেন লিয়াকত হোসেন। এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাঁকড়া আহরণের সময় বাঘের আক্রমণের শিকার হন আব্দুল ওয়াজেদ।

আব্দুল ওয়াজেদের ছোট ভাই লিয়াকত হোসেন জানান, মঙ্গলবার (২৮ মার্চ) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটার দাড়গাঙে কাকড়া শিকার করছিলেন বড় ভাই আব্দুল ওয়াজেদ । হঠাৎ করেই সকাল ৯টার দিকে একটি বাঘ তার ভাইয়ের উপর হামলে পড়ে। এসময় নৌকায় থাকা গরানের লাঠি নিয়ে তিনি উচ্চস্বরে শব্দ করেন এবং একই সাথে বাঘের চোখে চোখ রেখে মোকাবেলার চেষ্টা করেন। এক পর্যায়ে বাঘটি তার ভাইয়ে ছেড়ে দিয়ে চলে যায়। পরে তিনি তার ভাইকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন।

তিনি জানান, তার ভাইয়ের পিঠ, ঘাড় ও মাথার সামান্য অংশ আক্রান্ত হয়েছে। তাকে এখন বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সুন্দরবনের ভারতীয় সীমান্ত এলাকায় একজন জেলে বাঘের আক্রমণের শিকার হয়েছে। তবে, তার নামে পাশ পারমিট ছিল না।---





সুন্দরবন এর আরও খবর

বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান
খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)