বুধবার ● ২৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী
উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরী
পরিতোষ কুমার বৈদ্য ; শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ;জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সকল সদস্য। ২৯ মার্চ ২০২৩ তারিখ বুধবার বিকাল ৪
টায় সাতক্ষীরার উন্নয়ন সংগঠন স্বদেশ সভাকক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবী তুলে ধরা হয়।
ফোরামের সভাপতি শিক্ষাবিদ আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ ফরিদা আক্তার বিউটি, সদস্য ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আযাদ, সদস্য ও সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, সদস্য ও সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সদস্য নিত্যানন্দ সরকার প্রমূখ।
উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, উপকূলে দুর্যোগ শুরু হয়েছে। সম্প্রতি ঝড়ে কৈখালী ও রমজাননগর ইউনিয়নে ব্যাপক ক্ষতি করেছে। এই দুর্যোগের আগে বেড়িবাঁধ সংস্কার করা উচিত ছিল কিন্তু সরকারি কোন উদ্যোগ দেখা যায়নি। গাবুরা ইউনিয়নে উচ্চ জোয়ারে বেড়িবাঁধ টিকে থাকবে না। ফলে জলবায়ু অধিপরামর্শ ফোরামের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসক বরাবর উপকূলের বাস্তব চিত্র তুলে ধরা হবে।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা 