বৃহস্পতিবার ● ১৮ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভাটার দুই শ্রমিককে বেঁধে মারপিট ; থানায় অভিযোগ
পাইকগাছায় ভাটার দুই শ্রমিককে বেঁধে মারপিট ; থানায় অভিযোগ
পাইকগাছায় ভাটা শ্রমিককে ইটপোড়ানো চেম্বার থেকে ফেলে দেয়য়ার ঘটনা জানতে চাওয়ায় দুই ভাইকে বেঁধে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৬ টায় চাঁদখালীর এ কে এস ইটভাটায় এ ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ হয়েছে।
আহত হাসান গাজী জানান, উপজেলার চাঁদখালী এ কে এস ইটভাটায় ইট পোড়ানো শ্রমিক উপজেলার কালীদাশপুরের মেছের গাজীর পুত্র বিল্লাল গাজী ও বাবর আলী গাজীর ছেলে মন্টুর মধ্যো কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় বিল্লাল ভাটার চেম্বারের থেকে মন্টুকে নিচে ফেলে দেয়। আহত মন্টু তার মামাতো ভাই হাসান গাজী (৩৫) কে জানালে সে ঘটনটি জানতে চাইলে বিল্লাল গাজী (৩৫), সাঈদ গাজী (৩৭) সহ কয়েকজন আমাদের দু ভাইকে দড়ি দিয়ে বেঁধে মারপিট করে জখম করে। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ইটভাটা মালিক হুমায়ন সরদার জানান, বহিরাগত শ্রমিক হাসান আমার ইটভাটার শ্রমিকদের মারপিট করে আহত করায়
পরে আমার শ্রমিকরা হাসানকে মারপিট করে। বসাবসি করে মিটিয়ে দেয়া হবে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আহতের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা 