শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২০ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কশবপুরে কাল বৈশাখী ঝড়ে আম-কাঠালের ব্যাপক ক্ষতি
প্রথম পাতা » আঞ্চলিক » কশবপুরে কাল বৈশাখী ঝড়ে আম-কাঠালের ব্যাপক ক্ষতি
৫৫৭ বার পঠিত
শনিবার ● ২০ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কশবপুরে কাল বৈশাখী ঝড়ে আম-কাঠালের ব্যাপক ক্ষতি

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: ---যশোরের কেশবপুরে এক টানা গত ৫ দিনের সন্ধ্যায় ধারাবাহিক কাল বৈশাখী ঝড়ে উপজেলার কাঁঠাল ও আম চাষীদের আমের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত ১৫ মে সোমবার থেকে ১৯ মে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় ইষান কোন থেকে ধেয়ে আসছে কাল বৈশাখী ঝড় আর সাথে সমান তালে পাল্লা দিয়ে চলছে বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর তাতেই গাছপালা ভাঙ্গাসহ ঝরে পড়েছে বিভিন্ন প্রজাতির আম।  উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামের আমড়া ও আম চাষী আব্দুল মজিদ গাজী বলেন, প্রতিদিন যে কাল বৈশাখী ঝড় হচ্ছে তাতে আমার বাগানের হিমসাগর, আ¤্রপালি, তোতামুখি ও ল্যাংড়া আমের পাশা-পাশি কলাগাছ ভেঙ্গে ও আমড়া ঝরে ব্যাপক ক্ষতি হয়েছে। সাগরদাড়ী ইউনিয়নের মেহরেপুর গ্রামের গ্রামের আম চাষী হযরত আলী মোল্যা বলেন, ঝড়ে তার বাগানের প্রায় ১০/১২ মণ আম ঝরে গেছে। তার ৯ বিঘা জমিতে ৪০০টি আম গাছ রয়েছে। ঝরা আম মাত্র ১০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বরনডালী গ্রামের আব্দুল হামিদ মোড়ল বলেন, কাল বৈশাখীর তান্ডবে তার বাগানের কাঁঠালের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। আম ভাঙ্গার মৌসুম শুরু হওয়ায় ক্ষতি পরিমান কম হয়েছে বলেও  জানিয়েছেন কৃষি অফিস।





আঞ্চলিক এর আরও খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার  বিতরণ মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত

আর্কাইভ