শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ৮ মার্চ ২০১৫
প্রথম পাতা » নারী ও শিশু » নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক
প্রথম পাতা » নারী ও শিশু » নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক
৬৯২ বার পঠিত
রবিবার ● ৮ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক

প্রকাশ ঘোষ বিধান : বিশ্ব এগিয়ে যাচ্ছে, নারীও এগিয়ে চলেছে। নারীর নিজস্ব মেধা, যোগ্যতা এবং দক্ষতা এই এগিয়ে যাওয়ার পিছনে সহায়ক শক্তি হিসাবে কাজ করছে। সভ্যতা বিকশিত হচ্ছে। ক্রমাগত সমাজের অবকাঠামো পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের হাওয়া মানুষের জীবনযাত্রার মান পাল্টে দিচ্ছে। সভ্যতার আলোয় সমাজে অনেক কিছু আলোকিত হচ্ছে কিন্তু নারীর প্রতি জিঘাংসা মূলক মানসিকতার পরির্বতন হচ্ছে না।

১৮৫৭ সালের ৮ মার্চ যুক্ত রাষ্ট্রের নিউওয়ার্কে একটি সুচ কারখানায় নারী শ্রমিকরা আন্দোলন শুরু করে। নারী শ্রমিকরা দৈনিক ১২ ঘন্টা শ্রম থেকে ৮ ঘন্টায় আনা, নায্য মজুরি এবং কর্মেেত্র সুস্থ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবীতে স্বোচ্চার হয়েছিল। এ আন্দোলন করায় অমানষিক নির্যাতনের স্বীকার ও নারী শ্রমিকরা গ্রেফতার হয়। এরপর নারীারা সংঘটিত এবং ১৮৬০ সালের ৮ মার্চ নারী শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্র শিল্প কারখানার প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবীতে আন্দোলন শুরু করে। এ আন্দোলন আরো দুর্বার এবং বেগবান হয়। কর্তৃপক্ষের নির্যাতনের ভয়াবহ মাত্রায় পৌছায়। অবশেষে দৈনিক ৮ ঘন্টা কাজ করার দাবী পূরণ হয়। ১৯১০ সালের ৮ মার্চ ডেনমার্কের কোপেনহেগেনে আন্তজার্তিক সমাজতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জার্মানের নারী নেত্রী কারা জেটকিন সম্মেলন থেকে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষনা করে। সারা বিশ্বে নারীরা ৮ মার্চকে মর্যদার সাথে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করে আসছে। এরপর জাতিসংঘ ১৯৭৭ সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ৮ মার্চকে স্বীকৃতি দেয়। সারা বিশ্বে যথাযোগ্য মর্যদায় দিবসটি পালিত হচ্ছে।

আধুনিক বিশ্ব ক্রমাগত এগিয়ে যাচ্ছে তবে নারীর চলার পদ নিরাপদ হচ্ছে না। আমাদের সমাজের চারপাশে নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা দৃশ্যমান। নারী নির্যাতন থামছে না। কোন ক্ষেত্রে নারী নির্যাতনের মত জঘন্য আচারনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ঘরে, বাইরে, এমনকি সমাজের সব শ্রেণির মধ্যে পরিলক্ষিত হয়। নারীর ক্ষমতায়ন বেড়েছে, তারা নিরলস কাজ করে যাচ্ছে। তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতার প্রমাণ রাখছে স্বদর্পে। পরিবার, সমাজ, রাষ্ট্র-সবখানে নারীর অবদান রয়েছে। বর্তমান বিশ্বের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নিরাপত্তা, শান্তি ও অধিকারের বিচারে নারী এখনও পুরুষের সমকক্ষ নয়।

আইয়্যামে জাহেলিয়াত যুগ পিছে ফেলে বিশ্ব এখন অনেক এগিয়েছে। মানুষের মধ্যে মানবিকতা বোধ এখন অনেক বেশি মজবুত হচ্ছে। মানুষ সচেতন হচ্ছে। মানুষের অধিকার রায় বিশ্বজুড়ে নানা ধরনের সংগঠন রয়েছে। তারা নারীর মতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। বেড়েছে  নারীর মতায়ন, কিন্তু নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। আজও নারী নিরাপত্তা নিশ্চিত হয়নি। নারী বলে তাদের অধিনস্থতা, পরমুখাপেক্ষিতা. দারিদ্র, অপুষ্টি, অশিা, বেকার সমস্যাসহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। নারীকে পদে পদে নানা ভয়াবহ বাধা অতিক্রম করতে হচ্ছে। আর তার সঙ্গে বাড়ছে নির্যাতনের নানামুখী ভয়াবহতাও।

বিশ্বব্যাপী নারীর অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। আজ নারী অনেক স্বাধীন, অনেক স্বাবলম্বী ও পরাধীনতার শৃঙ্খল মুক্ত। নারী নিজের প্রতি আস্থাশীল হয়ে উঠেছে। নিজেকে যোগ্য করে তুলেছে। পরিবার ও সমাজের বাধা এবং সমালোচনাকে উপেক্ষা করে নারী এগিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তা অর্জন করেছে। নারী প্রবাসে যাচ্ছে। বিদেশে প্রক্ষাপটে কোন নারীর জন্যে কাজ করতে যাওয়া সহজ বিষয় নয়। তবু দিন দিন এর হার বাড়ছে। সব ধরনের বাধার মুখে এটি নারীর বিজয়।

দেশে-বিদেশে ক্ষমতার প্রায় সর্বস্তরে নারীর সরব পদচারনা রয়েছে। তবু সমাজের কিছু বিকৃত মানুসিকতার পুরুষ এবং বিশেষ ক্ষেত্রে নারীর দ্বারা নারী নির্যাতনের স্বীকারের ঘটনা ঘটছে। নারীর উন্নয়নে গৃহ থেকে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য নারীকে শিক্ষিত হতে হবে। শিক্ষা অর্জন হচ্ছে নারীর জন্য সব চেয়ে বড় শক্তি। নারী শিক্ষিত হলে সে তার অধিকারে সচেতন থাকবে। নারী উন্নয়নে বিশেষ দিবস এবং শুধু আইন প্রনয়ণ করলেই সমাজ থেকে এই ভয়াবহ ব্যাধির নির্মূল করা সহজ হবে না। সর্বগ্রে পুরুষের মানসিকতার পরবির্তন বড় প্রয়োজন। পুরুষ যে অন্যায় করছে-এটা তাদের উপলব্ধিতে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে সকল উদ্যোগে পুরুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাছাড়া নারীর প্রতি সমাজের প্রতিটি ক্ষেত্রে সম্মান, মর্যদা, মমত্ব এবং গুরুত্ববোধ জাগিয়ে তুলতে সচেষ্টা অব্যহত রাখতে হবে। ঘর থেকে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করা সরকারি পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।





নারী ও শিশু এর আরও খবর

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)