শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুর প্রেসক্লাবে আ‘লীগ নেতা মোহাম্মাদ আলীর সংবাদ সম্মেলন
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুর প্রেসক্লাবে আ‘লীগ নেতা মোহাম্মাদ আলীর সংবাদ সম্মেলন
৩৫৯ বার পঠিত
মঙ্গলবার ● ৪ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুর প্রেসক্লাবে আ‘লীগ নেতা মোহাম্মাদ আলীর সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: ---যশোরের কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাতবাড়িয়া ইউনিয়ন আ,লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বর মোহাম্মাদ আলী সিদ্দিকী বলেন, উপজেলা আওয়ামী লীগের নিস্ক্রিয় সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এবং দল থেকে বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তর কু-পরামর্শে যশোর-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদারের বিরুদ্ধে আমার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় মনগড়া ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করেছি। এতে দল ও সংসদ সদস্যের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। আ‘লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সকল নেতাকর্মিদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

মঙ্গলবার (৪ জুলাই) কেশবপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোহাম্মাদ আলী আরো বলেন, তিনি জন্মগত ভাবে আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য। বিগত স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় আ.লীগের বিরোধীতার কারণে পরপর দুইবার ইউপি সদস্য পদে ফেল করি। এ কারনে আমি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে হতাশাগ্রস্থ্য হয়ে পড়ি। ওই দুর্বলতাকে কাজে লাগিয়ে উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও চেয়ারম্যান মুক্ত তাকে দিয়ে দল ও এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফেসবুকে স্টাটার্স দিতে বাধ্য করেন। এতে দল ক্ষতিগ্রস্থ্য হয়েছে এবং এমপির সুনাম ক্ষুন্ন হয়েছে। যারা আমাকে ভুল বুঝিয়ে দল এবং স্থানীয় সংসদ সদস্যের সুনাম ক্ষুন্ন করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি। পাশাপাশি তিনি পূর্বের ন্যায় বাঁধাহীন ভাবে আ‘লীগের রাজনীতি করতে পারেন তার বিহীত ব্যবস্থা করার জন্য তিনি দলের নেতা ও কর্মি ও এমপি শাহিন চাকলাদারের প্রতি অনুরোধ জানান।





আঞ্চলিক এর আরও খবর

দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)