মঙ্গলবার ● ৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুর প্রেসক্লাবে আ‘লীগ নেতা মোহাম্মাদ আলীর সংবাদ সম্মেলন
কেশবপুর প্রেসক্লাবে আ‘লীগ নেতা মোহাম্মাদ আলীর সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাতবাড়িয়া ইউনিয়ন আ,লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বর মোহাম্মাদ আলী সিদ্দিকী বলেন, উপজেলা আওয়ামী লীগের নিস্ক্রিয় সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এবং দল থেকে বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তর কু-পরামর্শে যশোর-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ শাহীন চাকলাদারের বিরুদ্ধে আমার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় মনগড়া ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করেছি। এতে দল ও সংসদ সদস্যের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। আ‘লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সকল নেতাকর্মিদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
মঙ্গলবার (৪ জুলাই) কেশবপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোহাম্মাদ আলী আরো বলেন, তিনি জন্মগত ভাবে আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য। বিগত স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় আ.লীগের বিরোধীতার কারণে পরপর দুইবার ইউপি সদস্য পদে ফেল করি। এ কারনে আমি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে হতাশাগ্রস্থ্য হয়ে পড়ি। ওই দুর্বলতাকে কাজে লাগিয়ে উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও চেয়ারম্যান মুক্ত তাকে দিয়ে দল ও এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফেসবুকে স্টাটার্স দিতে বাধ্য করেন। এতে দল ক্ষতিগ্রস্থ্য হয়েছে এবং এমপির সুনাম ক্ষুন্ন হয়েছে। যারা আমাকে ভুল বুঝিয়ে দল এবং স্থানীয় সংসদ সদস্যের সুনাম ক্ষুন্ন করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি। পাশাপাশি তিনি পূর্বের ন্যায় বাঁধাহীন ভাবে আ‘লীগের রাজনীতি করতে পারেন তার বিহীত ব্যবস্থা করার জন্য তিনি দলের নেতা ও কর্মি ও এমপি শাহিন চাকলাদারের প্রতি অনুরোধ জানান।






শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন
পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ 