রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অপ্রব্য পুশকৃত ছিংড়ী ও মশারী জাল বিনষ্ট ও ৩০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অপ্রব্য পুশকৃত ছিংড়ী ও মশারী জাল বিনষ্ট ও ৩০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অপ্রব্য পুশ করায় ৫৭ কেজি বাগদা চিংড়ি, ৩ হাজার মিটার মশারী জাল বিনষ্ট, ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নৌ পুলিশের ক্যাম্প ইনচার্জ মিন্টু। অভিযানকালে রাড়ুলি ইউনিয়নের বাঁকা মৎস্য আড়তে অভিযানে অপদ্রব্য পুশ করায় ৫৭ কেজি বাগদা চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়। ব্যবসায়ী শাহরুল ইসলাম ও গোলাম হোসেনকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে বেলা ১১ টায় বোয়ালিয়া ব্রীজের নীচে কপোতাক্ষ নদে মাছের রেনু ধরার সময় আনুমানিক ৩ হাজার মিটার মশারী জাল বিনষ্ট করা হয় বলে মৎস্য কর্মকর্তা জানান।






সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক 