শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিশ্বজিৎ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিশ্বজিৎ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার
৪৯২ বার পঠিত
রবিবার ● ১৩ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিশ্বজিৎ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার

 পাইকগাছায় বিশ্বজিৎ হত্যা মামলায় ঘটনায় সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো, আমুরকাটার চিংড়ি চাষী দুইসহোদর জাহিদুর রহমান (৪৩) ও হাসানুর রহমান (৩৫) এবং তাদের ঘের কর্মচারী রিয়াদ আলী (৩৮)।

 ১০ আগস্ট নিহতের বড় ভাই জয়দেব সানা বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যার নং-১৭। গত ৯ আগস্ট সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানার (৩০)  লাশ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও পারিবারিক সুত্র জানা যায়, ৬ আগস্ট থেকে বিশ্বজিৎ নিখোঁজ ছিল। সর্বশেষ ৯ আগস্ট বাড়ী থেকে প্রায় আধা কিঃ মিঃ দুরে স্থানীয় পঙ্কজ সরদারের ছোট্ট চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারনা, বাড়ির সকলের অগোচরে বিশ্বজিৎ হয়তো ঐ রাতে কোন চিংড়ি ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে মারপিটের কারণে নিহত হয়ে থাকতে পারে। এরপর টানা বৃষ্টির মধ্যে তারা তার লাশ টেনে অন্য ঘেরে নিয়ে ঘেরের শ্যাওলা দিয়ে ঢেকে রাখে।

ঘটনার পর থেকেই পুলিশ মাছ চুরিসহ একাধিক সূত্র ধরে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছিল। এরই সূত্র ধরে সন্দেহভাজন ৩ জনকে আটক  করেছে পুলিশ।

  পাইকগাছা থানা অফিসার ইনচার্জ --- মোঃ রফিকুল ইসলাম জানান, হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এ মামলায় সন্দিগ্ধ ৩ জনকে আটকের পর ৭দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরন করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২ পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ

আর্কাইভ