শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শহীদ করুণাময়ী দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শহীদ করুণাময়ী দিবস পালিত
৩৬৬ বার পঠিত
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শহীদ করুণাময়ী দিবস পালিত

পাইকগাছায় দেলুটির হরিণখোলায় ---শহীদ করুণাময়ী ৩৩তম দিবস পালিত হয়েছে। “বাঁচতে হলে লড়াই কর, চিংড়ি চাষ বন্ধ কর” - প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিনব্যাপী শহীদ করুনাময়ী স্মৃতিবেদী প্রাঙ্গণে সমাবেশেটি ভূমিহীন নেত্রী উর্মিলা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন, ভূমিহীন নেতা শেখ শহীদুল ইসলাম, সুবোধ রায়, রাহেলা বেগম, মোস্তফা সরদার, অপর্না ভট্টাচার্য, নিলুফা বেগম, মোস্তাইন গাজী, আবু সাঈদ গাজী, আশুতোষ মণ্ডল, শ্যামল মণ্ডল, বিষ্ণুপদ মণ্ডল নিজেরা করির পক্ষে স্বপন কুমার দাস। এসময়ে বক্তারা হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন চান, কৃষি জমিতে লবন পানির চিংড়ি চাষ বন্ধ, কৃষি জমি সুরক্ষা নারীর উপর সকল প্রকার সহিংসতা বন্ধের দাবী জানান। অনুষ্ঠানের শুরুতেই শহীদ করুণাময়ী সহ পরবর্তীতে আন্দোলনকারীদের স্মৃতি স্তম্ভে পুষ্প্যমাল্য অর্পন করা হয়।শহীদ করুণাময়ী সহ সকল মৃত আন্দোলনকারীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি গণনাটক “নয়া শকুন” মঞ্চস্থ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সালে চিংড়ি ঘের বিরোধী আন্দোলনে চিংড়ি ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাস সহ সন্ত্রাসীদের গুলিতে করুনাময়ী নিহত হন। এর প্রেক্ষিতে ২২নং পোল্ডার এখন লোনাপানি মুক্ত। চিংড়িচাষ বন্ধ। চারিদিকে শুধু সবুজের সহারোহ। আয়োজনে ছিলেন করুণাময়ী উদযাপন পরিষদ, ভূমিহীন সংগঠন ও নিজেরা করি।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে

আর্কাইভ