শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পঙ্কজ, সম্পাদক তৈয়ব বিজয়ী
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পঙ্কজ, সম্পাদক তৈয়ব বিজয়ী
৩২৩ বার পঠিত
রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পঙ্কজ, সম্পাদক তৈয়ব বিজয়ী

উৎসব মুখর পরিবেশে পাইকগাছা আইনজীবী সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার আইনজীবী সমিতির মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে সমিতির ৭১ ভোটারের মধ্যে ৭৯ জন সদস্য তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাড. পঙ্কজ কুমার ধর সর্বোচ্চ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের অ্যাড. আব্দুর রাজ্জাক ২৫ ভোট পেয়েছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ তৈয়ব হোসেন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এসএম মুজিবর রহমান ৩১ ভোট। সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. শেখ বারিকুল ইসলাম ও উত্তম কুমার সানা জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে অন্য ৬ জয়ী ও ঐক্য প্যানেলে ৩ জন প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. প্রশান্ত কুমার ঘোষ ৪৪ ভোট ও মো. কামরুল ইসলাম (৪৩) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বি ঐক্য পরিষদ প্রার্থীর অ্যাড. মো. আ. মজিদ গাজী (৩৩) ভোট। যুগ্ম সম্পাদক পদে ঐক্য পরিষদের অ্যাড. মো. বেলাল উদ্দিন (৪৮) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বঙ্গবন্ধু প্যানেলের সঞ্জয় কুমার মন্ডল (১৮) ভোট। ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. শংকর কুমার ঢালী (৪৫) ভোট পেয়ে নির্বাচিত হোন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্য পরিষদে কাজী সাইফুল ইসলাম (২০) ভোট। সদস্য পদে প্রথম ঐক্য পরিষদের অ্যাড. মো. মোহ্তাছিম বিল্লাহ (৫০), দ্বিতীয় ও তৃতীয় বঙ্গবন্ধু প্যানেলে অ্যাড. জিএম ইব্রাহীম হোসেন (৪৭) ও মো. নজির আহম্মদ (৪২) ভোট পেয়ে নির্বাচিত হোন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফা খাতুন (২৯) ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরী বঙ্গবন্ধু প্যানেলে বিজয় কৃষ্ণ মন্ডল এবং ঐক্য পরিষদের মো. একরামুল হক বিশ্বাস নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনে ১১ পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাড. পঙ্কজ কুমার ধর সভাপতি ও অ্যাড. শেখ তৈয়ব হোসেন সাধারণ সম্পাদক সহ ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।---





আঞ্চলিক এর আরও খবর

হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান
পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু
মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা
মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পুলিশ সপ্তাহ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলার আইজি পদক অর্জন পুলিশ সপ্তাহ উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে মাগুরা জেলার আইজি পদক অর্জন

আর্কাইভ